অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা কয়েক বছর ধরেই। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আশা ছিল তা কেটে যাবে। অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বেসরকারি খাতে আস্থার সংকট কেটে গিয়ে বিনিয়োগ চাঙা হবে।
বেকারত্ব কমবে। কিন্তু পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। বরং ক্ষেত্রবিশেষে আরো খারাপ হয়েছে। তবে আশার কথা হলো, মাত্র এক মাস পরই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।